জামায়াতের মতো মোনাফেক দল আর জন্মায়নি: ফজলুর রহমান

জামায়াতকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি এক বক্তব্যে তিনি দলটিকে উদ্দেশ করে বলেন, “জামায়াতের মতো মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। আমি তাদের বিরুদ্ধেই বলছি। যারা ঈমানদার ও ভালো মাওলানা, তাদের প্রতি আমার শত সালাম। তবে এদের থেকে সাবধান থাকবেন।”
একই বক্তব্যে তিনি বলেন, সরকার প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদরাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি আরও বলেন, “কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বরাদ্দ না পেয়ে থাকলে জানাবেন। যারা এবার পায়নি, তারা আগামী বরাদ্দে অগ্রাধিকার পাবে।”
ভিওডি বাংলা/আ








মন্তব্য