{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আতিকুর রহমান রুমন

‘বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে’

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পি.এম.
আতিকুর রহমান রুমন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু কিছু সাংবাদিক বিশেষ করে কিছু মোবাইল সাংবাদিক নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের এ ধরনের অপসাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।

শনিবার (১৮ জুলাই) বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে  আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, গত ১৭-১৮ বছরের দুঃশাসনে আমাদের সংবাদপত্রের ওপর নানা হস্তক্ষেপ, বিভিন্ন কালো আইন দেখেছি। কিন্তু আমাদের বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। সংবাদপত্রের স্বাধীনতা যতটুকু থাকা প্রয়োজন, আপনারা সাংবাদিকরা গত পাঁচ মাসে সেই স্বাধীনতা পেয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু সাংবাদিক অপসাংবাদিকতা করছে। স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে। যারা এসব অপসাংবাদিকতা করছেন, আমি আশা করবো তারা এ ধরণের তৎপরতা থেকে বিরত থাকবেন।

সম্প্রতি ঘটে যাওয়া একটি ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, এই আন্দোলনের পরিস্থিতি জানতে আমি সবসময় খোঁজ রেখেছি। এ সময় এক ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম উত্তরায় কয়জন ছাত্র অবস্থান নিয়েছে। সেই ছোট ভাই বললো, ১৫ জনের মতো। পরে ভিডিওতে ২৫ থেকে ৩০ জন দেখলাম। তখন ওই ছোট ভাই আইডি কার্ড দেখে জানিয়েছে প্রকৃত ছাত্র ১৫ জন, অন্যরা মোবাইল সাংবাদিক। এর মানে আপনারা বুঝে নেন, আন্দোলনকারীদের কিভাবে উসকানো হয়েছে অপসাংবাদিকতার মাধ্যমে। আমি এ ঘটনার নিন্দা প্রকাশ করছি।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার এই দেশে যে অবস্থা করে রেখে গেছে, দেশকে ঋণে জর্জরিত করেছে, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে এগুলো ঠিক করতে অনেক দিন লাগবে। সেখানে বর্তমান সরকারকে যদি পাঁচ মাস সময়ও না দেন তাহলে কিভাবে হবে? আমি আবারও বলছি, কেউ কষ্ট পাবেন না। আমরা আপনাদেরই লোক। আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সরকারের গত পাঁচ মাসের নানা অর্জন ও কার্যক্রম তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

এ সময় প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ থেকে সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
ছবি: সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রী হাবিবের
মান্দায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এমপিওভুক্তির দাবি তুলে ধরছেন ইকরামুল বারী টিপু। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর সামনে মান্দার এমপিও সংকট তুলে ধরলেন ইকরামুল বারী