• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাশেদ খাঁন

শিবিরের ম্যারাথনে অংশ নেয়াদের ৯০ শতাংশই লীগের পেছনে ঘুরতো

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৭:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন করেছে ইসলামী ছাত্রশিবির। ওই ম্যারাথনে অংশ নেওয়াদের মধ্যে ৯০ শতাংশই একসময় ছাত্রলীগের পেছনে এভাবে দৌড়ঝাঁপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‌‘আজকে ঢাবিতে শিবির যে লীগ ধর নামে ম্যারাথন দৌড় দিয়ে প্রতীকী লীগ পেটালো, ঠিক বিগত ১৬ বছর ছাত্রলীগের মধ্যে গুপ্ত না থেকে সত্যিই যদি লীগকে পেটাতো, তবে ছাত্রলীগ দানব হয়ে উঠতে পারতো না। শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারতো না।’

তিনি আরও লেখেন, ‘সত্যি বলতে শিবিরের ম্যারাথন দৌড়ে থাকাদের মধ্যে ৯০% ঠিক লীগের পিছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে। জামায়াত-শিবিরের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যদি লীগের পতন না হতো, তবে শিবির তার কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগই থেকে যেত। আজকের অনেককে লীগের বড় বড় পদে দেখা যেত।’

এর আগে আজ শুক্রবার সকালে ঢাবি শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথনে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত
চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
ছবি: সংগৃহীত
আমিনুল হকের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল পানিবন্দি মানুষ