• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার আরও ৫০ স্পটে বসছে অটোমেটিক ট্রাফিক লাইট

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ, ইটভাটার সৃষ্ট বায়ু দূষণ রোধে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদন, ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারনের বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রী হাবিবের
মান্দায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এমপিওভুক্তির দাবি তুলে ধরছেন ইকরামুল বারী টিপু। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর সামনে মান্দার এমপিও সংকট তুলে ধরলেন ইকরামুল বারী
ছবি: সংগৃহীত
সরকারের পাঁচ মাসের অর্জন তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলন