• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ‘লীগ ধর’ ম্যারাথন এর আয়োজন করেছে। 

ছাত্রশিবির আয়োজিত এ ম্যারাথনে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় এ ম্যারাথন শুরু হয়। কার্জন হল থেকে শুরু হয়ে এটি কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, মহসিন হল, সূর্যসেন হল, কলাভবন হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

ম্যারাথনে অংশ নেন ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম। এছাড়াও ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং ডাকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ অংশ নেন।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দও অংশ নেন।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির
জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির
ছবি: সংগৃহীত
ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত
চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান