{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

শিক্ষার্থী বিক্ষোভে লাঠিচার্জ, মোদি-অমিত শাহের পদত্যাগ চাইলেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০৪:৩০ পি.এম.
ছবি : সংগৃহিত
ছবি : সংগৃহিত

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।

সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের অভিযোগ তোলেন। এর আগে দেশের পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। ঘটনাটিকে ঘিরে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

পরে নয়াদিল্লির আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের খোঁজ নিতে যান রাহুল গান্ধী। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, দেশের তরুণরা শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। বর্তমান পরীক্ষা ব্যবস্থা "উইপোকায় খাওয়া" অবস্থায় পৌঁছে গেছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেন নীরব।

শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জকে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী উল্লেখ করে রাহুল বলেন, দেশে কর্মসংস্থানের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক পরীক্ষাই ছিল তরুণদের শেষ ভরসা, কিন্তু সেই ব্যবস্থাও এখন ভেঙে পড়ছে।

তিনি আরও অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট ভাবাদর্শের নিয়ন্ত্রণে দেওয়া হচ্ছে। একই সঙ্গে একদল শিল্পপতির জন্য বিপুল অর্থ ব্যয় করা হলেও সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প