• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:২৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন। 

শুক্রবার (২৪ জুলাই) বিকালে ৭ দিন পর উল্টো রথযাত্রা উপলক্ষে ভাঙ্গুড়া ভদ্রপাড়া মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়।

রথযাত্রা উদযাপন কমিটি পাথরঘাটা বিশ্বাস অপর দিকে কেন্দ্রীয় কালিবাড়ি রথ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন,পূজা অর্চনা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।  

সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের বিশ্ব-ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় উল্টো রথযাত্রা টি ভদ্রপাড়া মন্দির থেকে ভাঙ্গুড়ার বিভিন্ন মেইন লাইন সড়ক প্রদক্ষিণ করে  কালিবাড়ি কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় ও সাধারণ সম্পাদক সমরজিৎ গুন বলেন, শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শেষ হয়েছে। উল্টো রথযাত্রা উপলক্ষে ব্যাপক কর্মসূচি ও নিরাপত্তা গ্রহণ করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশ।এজন্য ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানাই।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নাগরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করলেন এমপি লাভলু
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮
ছবি: ভিওডি বাংলা
ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনায় বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত