• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইয়াবাসহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

  নরসিংদী প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:৪১ এ.এম.
শেয়ার করুন 0
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিব। ছবি: ভিওডি বাংলা
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিব। ছবি: ভিওডি বাংলা

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তুলাতলী মোড়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে ডা. ইসমাইল আল রাজিবকে আটক করে দেহ তল্লাশি করলে তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক চিকিৎসক বর্তমানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে বিষয়টি তদন্তের অংশ হিসেবে আরও যাচাই করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮
ছবি: সংগৃহীত
ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব
ছবি: ভিওডি বাংলা
ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনায় বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত