‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’

জুলাই গণআন্দোলনের স্মৃতি, আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান এবং এ নিয়ে বিভিন্ন মহলে ‘কৃতিত্ব নেওয়ার’ আলোচনা চলার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি আন্দোলনের নামে ‘সার্টিফিকেট’ দেওয়া এবং বিভিন্ন উপাধি ব্যবহারের প্রবণতাকে কটাক্ষ করেন।
উমামা ফাতেমা লেখেন, “জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে? ১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, পারপিস ৫০ টাকা।”
পোস্টের আরেক অংশে তিনি ব্যঙ্গ করে লেখেন, “ভোট করার সময় সার্টিফিকেটপ্রাপ্তদের সঙ্গে জোট করবো, দারুণ সব টাইটেল হবে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।”
পোস্টের শেষদিকে তিনি লেখেন, “কেমন লাগল আইডিয়াটা?”
ভিওডি বাংলা/আ








মন্তব্য