• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘আমি তো বান্ধবী বানাইনি, বানিয়েছেন আপনারা’

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০২:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রিতা, যিনি সবার কাছে পূর্ণিমা নামেই পরিচিত, রুপালি পর্দার মতোই সামাজিক মাধ্যমেও সমান জনপ্রিয়। নতুন কোনো ছবি, ভিডিও বা উপস্থিতি সবকিছু নিয়েই ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। সময়ের সঙ্গে বয়স বাড়লেও তার সৌন্দর্য ও আবেদন যেন এখনো অটুট। গত ১১ জুলাই ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী। ১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে পূর্ণিমাকে ঘিরে একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ভিডিওতে এক নারীর সঙ্গে তার আন্তরিক মুহূর্ত দেখে সেটিকে ঘিরে নানা ধরনের মন্তব্য ও জল্পনা শুরু হয়। পরে একটি অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খুলে পুরো ঘটনার ব্যাখ্যা দেন অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত পূর্ণিমার নিজের ফেসবুক পোস্ট থেকে। সেখানে কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে ভালোবাসার ইমোজিসহ তিনি লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা।’ এরপরই ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখি।’

তিনি আরও বলেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে, আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি। খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সব জল্পনার অবসান টেনে এক অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, ‘ভিডিওটা আমি দিয়েছি। আমি পরে আরেকটি ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সঙ্গে, ফটোশুট করছি। এমনকি আমি তো বান্ধবী বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা।’

তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়, সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা তৈরি হয়েছিল, বাস্তবে ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং সেটি ছিল কেবল একটি আন্তরিক ও আনন্দঘন মুহূর্তের ভিডিও।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আবারও পর্দায় ফিরছেন তাহসান খান
ছবি: সংগৃহীত
কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
৩ বছরের বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান