• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সবাই ভীষণ আতঙ্কে ছিলাম: কঙ্গনা রানাওয়াত

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হলে উদ্বেগের মুহূর্তের মুখোমুখি হন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীরা সংসদের দিকে অগ্রসর হওয়ায় নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করেন তিনি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবার রাজধানীর যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিজেপি। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও সমর্থকদের একটি অংশ সংসদ ভবনের দিকে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশের এই পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনা হলেও কঙ্গনা রানাওয়াত পুলিশকে সমর্থন জানিয়ে বলেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কঙ্গনা বলেন, সংসদের অধিবেশন চলার সময় আন্দোলনকারীরা ভবনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দলের সাংসদরা সংসদের ভেতরে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “আমরা সবাই সংসদের ভেতরে ছিলাম। বাইরে কী ঘটছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দিল্লি পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।”

কঙ্গনা আরও বলেন, আন্দোলনের নামে এভাবে চাপ সৃষ্টি করা গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে তিনি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, “সময়ের সঙ্গে মানুষ বিজেপি ও সনাতন সংস্কৃতির মূল্যবোধের দিকেই ফিরে আসবে। কারণ, এটিই আমাদের নিজস্ব ঐতিহ্য।”

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়। সংসদ ভবনের আশপাশেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
বিয়ে করলেন বিশ্বসেরা ইউটিউবার মিস্টার বিস্ট
ছবি: সংগৃহিত
‘আমি তো বান্ধবী বানাইনি, বানিয়েছেন আপনারা’
ছবি: সংগৃহীত
আবারও পর্দায় ফিরছেন তাহসান খান