• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর চাকরির দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মানববন্ধন অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর অবিলম্বে সাংবাদিক শফিককে মুক্তি দিন জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল 'ভিডিও দেখার সময় নেই', শিক্ষার্থীদের আবেদন খারিজ প্রধান বিচারপতির

'ভিডিও দেখার সময় নেই', শিক্ষার্থীদের আবেদন খারিজ প্রধান বিচারপতির

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ভারতে ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের বলপ্রয়োগের অভিযোগ নিয়ে করা এক আবেদনের জরুরি শুনানিতে সম্মতি দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (২২ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্ত আবেদনটির জরুরি শুনানির অনুমতি দিতে অস্বীকৃতি জানান।

আদালতে শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত এক আইনজীবী দাবি করেন, আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ভিডিওচিত্র তাদের কাছে রয়েছে এবং তা আদালতে উপস্থাপনের সুযোগ চান। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমাদের সময় নষ্ট করবেন না এবং নিজের সময়ও নষ্ট করবেন না।” পরে তিনি আরও বলেন, “ভিডিও দেখার সময় আমাদের নেই।”

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই সংগঠনের আন্দোলন এখন দেশটির অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলও প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।

আদালতে আইনজীবী যুক্তি দেন, আন্দোলনকারীরা জাতীয় পর্যায়ের ‘নিট’ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির সংস্কারের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরছেন। কিন্তু বক্তব্য শেষ হওয়ার আগেই প্রধান বিচারপতি তাকে থামিয়ে দেন।

এর আগে মঙ্গলবার একই বিষয়ে করা একটি আবেদন জরুরি ভিত্তিতে শুনতে অস্বীকৃতি জানায় দিল্লি হাইকোর্টও। ওই সময় আদালত মন্তব্য করেন, “আদালতকে এর মধ্যে টানবেন না।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ বারবার কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ এবং প্লাস্টিকের ব্যাটন ব্যবহার করেছে।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সংসদ অভিমুখে আয়োজিত পদযাত্রায় হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। নিরাপত্তা বাহিনী তাদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

গত সোমবার সংসদের নতুন অধিবেশন শুরুর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় কয়েকটি ব্যারিকেড ভেঙে ফেলার পর আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে পুলিশকে শিক্ষার্থীদের ধাওয়া করে পেটাতে দেখা যায়।

বিশ্লেষকদের মতে, গত এক দশকের মধ্যে দিল্লিতে এটিই সবচেয়ে বড় ছাত্র আন্দোলন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি (সিজেপি) ২০২৬ সালের মে মাসে গঠিত হয়। এর আগে সুপ্রিম কোর্টের এক শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার ও রাজনৈতিকভাবে সক্রিয় কিছু তরুণকে ‘ককরোচ’ (তেলাপোকা) ও ‘পরজীবী’ বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে গ্রহণ করে অভিজিৎ দীপের নেতৃত্বে ‘ককরোচ জনতা পার্টি’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। কয়েক সপ্তাহের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সৌদির সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের
এআই ছবি
টানা ১১ রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত
হুতিদের হুমকিতে পথ বদলাল সৌদি তেলবাহী দুই জাহাজ