• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হল্যান্ডকে পাত্তাই দিলেন না হালান্ড

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৭:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘স্পাইডার-ম্যান’খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড সম্প্রতি এক মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। বিশ্বের অন্যতম পরিচিত অভিনেতা হওয়া সত্ত্বেও নরওয়ের ফুটবল তারকা আর্লিং হালান্ডের কাছে পাঠানো তার একটি ব্যক্তিগত বার্তার কোনো উত্তর পাননি বলে জানিয়েছেন তিনি।

মার্কিন টকশো ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ অংশ নিয়ে টম হল্যান্ড বলেন, হালান্ডকে ডিনারের আমন্ত্রণ জানিয়ে তিনি একটি ডিরেক্ট মেসেজ (ডিএম) পাঠিয়েছিলেন। তবে সেই বার্তার কোনো জবাব আসেনি। পুরো ঘটনাটিকে তিনি হাস্যরসের সঙ্গে তুলে ধরে বলেন, এমন অভিজ্ঞতা মানুষকে বিনয়ী থাকতে শেখায়।

অনুষ্ঠানে সঞ্চালক জিমি ফ্যালন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি পোস্টের প্রসঙ্গ তুলে জানতে চান, হালান্ড কি সত্যিই তাকে উপেক্ষা করেছেন? জবাবে টম হল্যান্ড বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শুধু উত্তরই পাননি এমন নয় বরং ‘ব্যস্ত আছি’—এমন কোনো সৌজন্যমূলক বার্তাও আসেনি।

টম জানান, গত জুনে ফর্মুলা ওয়ান মোনাকো গ্র্যান্ড প্রিক্স দেখতে গিয়ে গ্যালারিতে হালান্ডকে দেখার পরই তার সঙ্গে যোগাযোগ করার আগ্রহ তৈরি হয়। পরে ডিনারের প্রস্তাব পাঠালেও কোনো সাড়া মেলেনি।

এদিকে সম্প্রতি ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। এই প্রসঙ্গ টেনে টম হল্যান্ড রসিকতা করে বলেন, ‘এখন হালান্ড হয়তো আরও বেশি মন খারাপ করে আছেন, তাই এই মুহূর্তে তার সঙ্গে ডিনারে বসতে চাইবেন না।’

তবে মেসেজের উত্তর না পেলেও হালান্ডের প্রতি নিজের শ্রদ্ধা ও প্রশংসার কথা জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, বিশ্বকাপে নরওয়ে বিদায় নিলেও হালান্ডের পারফরম্যান্স ছিল দারুণ এবং তিনি একজন অসাধারণ ফুটবলার।

অন্যদিকে ইংল্যান্ডের কাছে হারের পর হালান্ডও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলায় নরওয়ের আগে ইংল্যান্ডের জার্সিই কিনেছিলেন। পাশাপাশি সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা ইংল্যান্ডের জন্য শুভকামনাও জানান তিনি।

টম হল্যান্ডও আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ অপেক্ষার পর এবার হয়তো ইংল্যান্ডের হাতেই উঠতে পারে বিশ্বকাপের শিরোপা।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘আপনাকে খুশিতে চুমু খেতে চাইবে নাকি পদত্যাগ চাইবে?’
ছবি: সংগৃহীত
২৫ বছর পর থিয়েটারে নওয়াজউদ্দিন
ছবি: সংগৃহীত
‘চেয়ারে বসলেই কি মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়?’