• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা ববি

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

‎বুধবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এক হাজার টাকার মুচলেকায় পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

‎আদালতে ববির পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার।

‎আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। তবে মামলার অভিযোগের বিস্তারিত বা কী ধরনের প্রতারণার অভিযোগে তিনি আদালতে হাজির হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
‎এদিন আদালতে বোরকা ও সানগ্লাস পরে উপস্থিত হন ইয়ামিন হক ববি। তার সঙ্গে কয়েকজন সহযোগীকেও দেখা যায়। তবে এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে কাজ করে আসলেও বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের কারণে আলোচনায় ছিলেন ইয়ামিন হক ববি। সর্বশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে। বর্তমানে তার নতুন কোনো সিনেমা মুক্তির ঘোষণা নেই।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘চেয়ারে বসলেই কি মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়?’
ছবি: সংগৃহীত
‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’
ছবি: সংগৃহীত
প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল