• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তিনি স্মৃতি স্তম্ভটি পরিদর্শন করেন।

 এ সময় তিনি স্মৃতি স্তম্ভের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নির্মাণকাজ ও স্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে স্মৃতি স্তম্ভের সৌন্দর্য, সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজখবর নেন ডিএসসিসি প্রশাসক।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জলাবদ্ধতা নিরসনের দাবিতে পল্লবীতে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২
ছবি: ভিওডি বাংলা
নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক