রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭

রাজধানীতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তারদের মধ্যে- রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ২৫ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল,৩৩০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য