• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১১ জুলাই

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ১২:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও মো. এরফান উদ্দিন জানান, জেলা প্রশাসকের উদ্যোগে আগামী ১১ জুলাই (শনিবার) বিকেল সাড়ে ৩টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে নাগরপুর উপজেলা ও দেলদুয়ার উপজেলা ফুটবল দল।

তিনি বলেন, টুর্নামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়া চর্চা আরও গতিশীল হবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইউএনও আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর।

প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নাগরপুর প্রেস ক্লাবের সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
যশোরে ১ কোটি ৮ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ছাড়লেন ৫৬১ পর্যটক
সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ছাড়লেন ৫৬১ পর্যটক
ছবি: সংগৃহীত
দুই শিশুকে বিষপান করিয়ে মায়ের আত্মহননের চেষ্টা