দুই শিশুকে বিষপান করিয়ে মায়ের আত্মহননের চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মা আত্মহননের চেষ্টা করেছেন। এ ঘটনায় নিহত হয়েছে চার বছর বয়সী আরাফাত ও দুই বছর বয়সী মায়শা। বর্তমানে তাদের মা মনি আক্তার (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ ওই নারী মনি আক্তার (৩০)। তিনি নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা মো. মোবারক হোসেনের স্ত্রী। তাদের দুই সন্তান-দুই বছর বয়সী মাইশা ও চার বছর বয়সী আব্দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, মনি আক্তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে টেপিরবাড়ীর একটি আবাসিক কলোনিতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে অভাব-অনটন ও বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। ঘটনার দিন বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কলহ হয়। এর একপর্যায়ে মনি আক্তার দুই সন্তানকে কীটনাশক পান করিয়ে নিজেও তা পান করেন। পরে তাদের আচরণ অস্বাভাবিক হয়ে পড়লে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনি আক্তারও হাসপাতালে ভর্তি রয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক বিজন মালাকার জানান, বিষপানে আক্রান্ত তিনজনকেই হাসপাতালে আনা হয়েছিল। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি। মনি আক্তারও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য