বন্যা-ভূমিধস: তিন পার্বত্য জেলায় কন্ট্রোল রুম চালু

তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় চলমান ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং সম্ভাব্য ভূমিধসের পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে। উপসচিব মোঙ্গল চন্দ্র পাল (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলাম (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩)-এর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য