• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যশোরে ১ কোটি ৮ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ১২:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ তৌফিকুর রহমান (৩৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক তৌফিকুর শার্শার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তৌফিকুর রহমানকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের ৪টি সম্পূর্ণ এবং ১টি আংশিক (অর্ধেক) স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সে এই স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।

​৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​আটককৃত আসামির বিরুদ্ধে চোরাচালান আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/জা  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ছাড়লেন ৫৬১ পর্যটক
সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ছাড়লেন ৫৬১ পর্যটক
ছবি: সংগৃহীত
দুই শিশুকে বিষপান করিয়ে মায়ের আত্মহননের চেষ্টা
চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢল
রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢল চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ