• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

পাবনা প্রতিনিধি    ১৩ জুলাই ২০২৬, ০৭:০৩ পি.এম.
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন রয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পাবর্তীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস বিকেল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢোকার আগেই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সব রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

আরও জানা গেছে, লাইনচ্যুত হওয়া পাওয়ারকার এবং একটি যাত্রীবাহী কোচ রেখে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গেছে। ঘটনাস্থলে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন থেমে আছে। ইতিমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করেছে। দ্রুত দুটি বগি উদ্ধার করে রেললাইন সচল করা হবে।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি
ছবি: সংগৃহীত
৮১ ফুট রামমূর্তি নির্মাণে আলোচনায় থাকা হরিদাস গ্রেপ্তার