• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিক্ষার্থীদের জীবন আগে, পরীক্ষা পরে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৮:০৭ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি পরীক্ষার চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, "শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি/ আলিম নিয়ে দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।"

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে বহু শিক্ষার্থী ও তাদের পরিবার দুর্ভোগে পড়েছে। এমন বাস্তবতায় পরীক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এবং মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
আ. লীগের উন্নয়ন বন্যার জন্য দায়ী: রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত
মাহফুজ আলমের ‘অলটারনেটিভস’-এ যুক্ত হলেন ৬২ নতুন সদস্য
আবু হানিফ
খুনি হাসিনা ফিরবে না, তাকে ফিরিয়ে আনা হবে: আবু হানিফ