• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাপানের বিপক্ষে নকআউটে ব্রাজিল, একাদশে কারা থাকছেন?

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে কঠিন পরীক্ষায় নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ জাপান, আর ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (২৯ জুন) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে।

গোলবারের নিচে স্বাভাবিকভাবেই থাকবেন অ্যালিসন বেকার। গ্রুপ পর্বে মাত্র এক গোল হজম করে দারুণ ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

রক্ষণভাগে অধিনায়ক মার্কিনিওসের সঙ্গে সেন্টার-ব্যাকে দেখা যেতে পারে গাব্রিয়েল মাগালায়েসকে। দুই প্রান্তে ফুলব্যাক হিসেবে দানিলো ও ডগলাস সান্তোসের খেলার সম্ভাবনা রয়েছে।

মাঝমাঠে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ঠেকাতে দায়িত্ব থাকবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসের ওপর। টানা দুই ম্যাচে ভালো ফর্মে থাকা এই জুটির সঙ্গে আক্রমণ সাজাতে লুকাস পাকেতাকেও শুরুর একাদশে রাখা হতে পারে।

চোটের কারণে রাফিনহা না থাকায় ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান শুরুর একাদশে জায়গা পেতে পারেন। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে নজর কাড়েন তিনি। আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র। এবারের আসরে এখন পর্যন্ত চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

স্ট্রাইকার হিসেবে তিন গোল করা ম্যাথেউস কুনিয়ার সঙ্গে ভিনিসিয়ুসের জুটি গড়ার সম্ভাবনা রয়েছে।

সমর্থকদের বাড়তি আগ্রহ এবারও নেইমার জুনিয়রকে ঘিরে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে আগের ম্যাচে শেষ ২০ মিনিট খেলেছিলেন তিনি। এবারও তাকে শুরু থেকে মাঠে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে ব্যবহার করতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। বদলি হিসেবে তরুণ এন্দ্রিকেরও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাপানের বিপক্ষে খেলবেন নেইমার?
ছবি: সংগৃহীত
ব্রাজিল ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল জাপান
ছবি: সংগৃহীত
শেষ মুহূর্তের গোলে কানাডার ইতিহাস