• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাপানের বিপক্ষে খেলবেন নেইমার?

স্পোর্টস ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০৮:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে আজ জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি।

সবচেয়ে বড় প্রশ্ন ছিল, চোট কাটিয়ে ফেরা নেইমার জুনিয়র কি জাপানের বিপক্ষে শুরুর একাদশে ফিরছেন? তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, আপাতত সেই সম্ভাবনা নেই।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর প্রথম একাদশের আট ফুটবলারকে বিশ্রাম দেওয়া হলেও ভিনিসিয়ুস জুনিয়র, রায়ানসহ কয়েকজন খেলোয়াড় নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন। নিউ জার্সির বেস ক্যাম্পে শেষ প্রস্তুতি শেষে পুরো দল হিউস্টনে পৌঁছেছে।

চোট থেকে ফিরলেও নেইমার এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। ব্রাজিলের ফিটনেস দলের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এখনো টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা ফিরে পাননি। তাই নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরুর একাদশে রাখার ঝুঁকি নিতে চাইছেন না আনচেলত্তি।

পরিকল্পনা অনুযায়ী, ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে নেইমারকে।

এদিকে স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে বদলি হিসেবে নামানোর আগে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার মুখভঙ্গি দেখে অনেকেই ধারণা করেন, নেইমারকে নামানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না।

তবে এ বিতর্কের ব্যাখ্যা দিয়েছেন ডেভিড আনচেলত্তি। তিনি জানান, ওই সময় তিনি আরেক সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে ভিন্ন একটি কৌশল নিয়ে আলোচনা করছিলেন। নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না।

এদিকে নেইমারের অনিশ্চয়তার মধ্যে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা পাওয়ার লড়াইও তীব্র হয়েছে। বাঁ প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের জায়গা প্রায় নিশ্চিত। পাশাপাশি দুর্দান্ত ফর্মে থাকা রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও প্রথম একাদশে জায়গা পেতে লড়ছেন। এ ছাড়া চোট কাটিয়ে উইঙ্গার রাফিনহার ফেরার সম্ভাবনাও জোরালো।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নাম শুনে মার্তিনেস বললেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’
ছবি: ভিওডি বাংলা
সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে টিএসসিতে খেলা দেখলেন নাছির উদ্দীন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি