• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেষ মুহূর্তের গোলে কানাডার ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০৬:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে যোগ করা সময়ের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় কানাডা। সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিল কানাডা।

ম্যাচের শুরুতে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে আক্রমণে ছিল কানাডাই বেশি সক্রিয়। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পাচ্ছিল না তারা।

৪৪তম মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় কানাডা। ময়জে বোমবিতোর হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল বাঁচান দক্ষিণ আফ্রিকার অব্রে মদিবা। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি ও উত্তেজনা আরও বেড়ে যায়। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের জোরালো শট পা দিয়ে ঠেকিয়ে দক্ষিণ আফ্রিকাকে রক্ষা করেন গোলরক্ষক উইলিয়ামস। এরপরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল কানাডা। তবে এমবোকাজির দৃঢ় রক্ষণে সেগুলোও নষ্ট হয়ে যায়।

যখন ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ৯০+১ মিনিটে স্টিভেন ইউস্টাকিওর করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কানাডা।

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে কানাডা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে টিএসসিতে খেলা দেখলেন নাছির উদ্দীন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি
ছবি: সংগৃহীত
মেসির জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা