• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঝিনাইদহ সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

  ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ১০:২১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এ ঘটনা ঘটে।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৫ নম্বর সীমান্ত পিলারের গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে বাধা দেয়।

বিজিবি জানায়, বর্তমানে ওই ছয়জন শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ বিষয়ে বিএসএফকে অবহিত করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮
ছবি: সংগৃহীত
ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব
ছবি: ভিওডি বাংলা
ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনায় বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত