• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ঝালকাঠি, অনুষ্ঠিত সমাবেশ

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৮:১৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি সদর উপজেলার চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডের রূপনগর ব্রিজ এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রবিউল হোসেন (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু এবং ঝালকাঠি জেলা চালক দলের সাধারণ সম্পাদক নয়ন মুন্সি।

প্রধান অতিথির বক্তব্যে মো. রবিউল হোসেন (তুহিন) বলেন, “মাদক আজ আমাদের সমাজ ও পরিবারের অন্যতম বড় শত্রু। একটি পরিবার ধ্বংস করতে একজন মাদকাসক্ত সদস্যই যথেষ্ট। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

 আমরা চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের সামাজিক প্রশ্রয় দেওয়া যাবে না। সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তারা বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এলাকায় কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, “যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাই মাদককে ‘না’ বলে সুস্থ, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশ শেষে উপস্থিত সবাই চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডকে মাদক ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক নেতা বাদশা মুন্সি। সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী আব্দুল কুদ্দুস (খোকন)। সমাবেশের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন নিয়াজ মাহমুদ, জসিম হাওলাদার ও তারেক হাওলাদার। এছাড়াও চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সমাবেশটি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেন।

ভিওডি বাংলা/মো. মাহিন খান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নাগরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করলেন এমপি লাভলু
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮
ছবি: সংগৃহীত
ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব