• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্ষণের শিকার লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন আমিনুল

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পি.এম.
ধর্ষণের শিকার লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন আমিনুল
ছবি: সংগৃহীত

রাজধানীর ​মিরপুর ওয়াবদা ক্যাম্পে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

সোমবার ​সকালে ​মিরপুর-১০ নম্বর ওয়াবদা ক্যাম্পে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এ সময় তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

লামিয়ার ​পরিবারকে আশ্বস্ত করে আমিনুল হক বলেন, লামিয়ার ওপর পাশবিক নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় শিশু লামিয়ার সম্পূর্ণ চিকিৎসার ব্যয় ব্যক্তিগতভাবে বহন করারও ঘোষণা দেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬
উদ্ধার হওয়া পুলিশের লুণ্ঠিত পিস্তল।   ছবি: ভিওডি বাংলা
চকবাজারে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পুলিশের লুণ্ঠিত পিস্তল
ছবি: সংগৃহীত
রাজধানীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ আটক ২