টপ নিউজ
ডিএমপির ক্রাইম প্রধান ওসমান গনি
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৬, ১০:৩১ এ.এম.

ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস. এন. নজরুল ইসলাম। সম্প্রতি তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ ওসমান গনিকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য