• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজিমপুরে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় একটি সাততলা ভবন থেকে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, ব্যবসায়িক মন্দার কারণে তিনি ভবনের সাততলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

রাজ্জাক হোসেনের বাড়ি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। তার বাবার নাম মৃত ফকির চান। স্বজনদের ভাষ্য, তিনি একটি বেসরকারি কোম্পানির সঙ্গে জমিজমা-সংক্রান্ত ব্যবসা করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

তাকে হাসপাতালে নিয়ে আসা সিফাত জানান, রাজ্জাক হোসেন তার বড় ভাইয়ের শ্বশুর। ব্যবসায় মন্দা থাকায় তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন।

সিফাত আরও জানান, সকালে তিনি আজিমপুরে মেয়ের বাসায় বেড়াতে যান। পরে কাউকে কিছু না বলে ভবনের সাততলার ছাদ থেকে লাফ দেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোশারফ হোসেন মেহেদী। ছবি: ভিওডি বাংলা
৯৯৯-এ ফোন পেয়ে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ডিএমপি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী