{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বানারীপাড়ায় কৃষক দলনেতা সুমনের ওপর হামলার অভিযোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি    ২০ জুলাই ২০২৬, ১০:০০ পি.এম.
বানারীপাড়ায় কৃষক দলনেতা সুমনের ওপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়া উপজেলায় কৃষক দলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সুমনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ফেরিঘাট থেকে বন্দর বাজারের দিকে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে মাথায় সেলাই ও ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত সাকিবুল ইসলাম সুমনের দাবি, তিনি ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে ফেরিঘাট থেকে বন্দর বাজারে যাচ্ছিলেন। এ সময় চাখার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং পৌর যুবদল নেতা আব্দুর রহিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে এবং সঙ্গে থাকা ব্যাংকে জমা দেওয়ার টাকা ছিনিয়ে নেয় বলেও তিনি অভিযোগ করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন।

এদিকে, আহত সুমনের স্ত্রী অভিযোগ করে বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাটি নিয়ে বানারীপাড়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৃষক দলের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।  ছবি: সংগৃহীত
৩ নদী পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল তরুণীর