বিশ্বজয় শেষে এবার দেশীয় পর্দায় ‘মাস্তুল’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের দর্শকদের সামনে আসছে বহুল আলোচিত সিনেমা ‘মাস্তুল’। পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শুক্রবার (১৭ জুলাই) থেকে দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
প্রথম ধাপে ঢাকা ও নারায়ণগঞ্জের মোট ৫টি সিনেপ্লেক্স ও সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হবে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স এ প্রতিদিন দুটি শো রাখা হয়েছে-দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। একই সূচিতে প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ শাখাতেও।
এ ছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপ-এও একযোগে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’। নির্মাতারা আশা করছেন, আন্তর্জাতিক সাফল্যের পর দেশীয় দর্শকদের কাছেও সিনেমাটি ইতিবাচক সাড়া পাবে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য