{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ১০:৫৭ পি.এম.
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২। ছবি: স্ক্রিনশট
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২। ছবি: স্ক্রিনশট

রাজধানীর কারওয়ান বাজারের দারোয়ান বাজার এলাকায় মাদক কারবার নিয়ে ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর সেখানে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে র‍্যাবের একটি দল দারোয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বা উদ্ধার হওয়া আলামতের বিস্তারিত জানানো হয়নি।

আগের নিউজটি পড়ুন...কারওয়ানবাজারে ৬০ সেকেন্ডে ৬০ হাজার টাকার ইয়াবা বিক্রি

এর আগে গত ১৯ জুলাই রাত ১০টা ৪৫ মিনিটে ভিওডি বাংলায় "কারওয়ান বাজারে ৬০ সেকেন্ডে ৬০ হাজার টাকার ইয়াবা বিক্রি" শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দারোয়ান বাজার এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনা, সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য এবং স্থানীয়দের উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, র‍্যাবের অভিযানের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযানের খবরে মাদক কারবারের সঙ্গে জড়িত অনেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে এলাকাবাসী মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, একদিনের অভিযান নয়, নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হলে দারোয়ান বাজার থেকে মাদক কারবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

র‍্যাবের পক্ষ থেকে অভিযান-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে মানবপাচার ও ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার সাত সদস্যের চক্রের কাছ থেকে উদ্ধার করা আলামত। ছবি: সংগৃহীত
ভিসা জালিয়াতিতে ইতালি পাচার, ৫৬ পাসপোর্টসহ গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত
শপথ গ্রহণ করলেন ডিএসসিসির পরিবহন ইউনিয়নের নবনির্বাচিতরা