• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাংশায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ১১:৫৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চলতি বছরে জুলাই শহিদ দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, উপজেলা জামায়াতের আমির মো. সুলতান মাহমুদ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা।

বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেসবুকে বিদায় বার্তা, যশোরে সাংবাদিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল
ছবি: ভিওডি বাংলা
নিজ বসতঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডব