• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

তিন বছর পর আফজাল-মৌ জুটির ‘কোন একদিনে’

   ১১ জুন ২০২৫, ০৬:১১ পি.এম.

বিনোদন ডেস্ক

তিন বছর পর আবারও ছোটপর্দায় জুটি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ‘কোন একদিন’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এ জুটিকে সর্বশেষ ২০২২ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটকে দেখা যায়।  

দীর্ঘদিন পর ফের একই নির্মাতার নাটকে অভিনয় করলেন তারা। ফারিয়া হোসেনের গল্পে নির্মিত হয়েছে ‘কোন একদিন’নাটকটি। বৃহস্পতিবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে আসবে।

এ নাটকে আরও অভিনয় করেছেন সৌম্য ও তন্নী তৃণা। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

 গল্পে দেখা যাবে-পারভেজ আহমেদ (আফজাল হোসেন) দেশের একজন নামকরা ব্যবসায়ী। কিছুদিন আগে তার ব্লাড ক্যানসার অর্থাৎ লিউকোমিয়া ধরা পড়েছে। প্রচন্ড মনের জোরে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং বাসায় থেকে ব্যবসা দেখছেন। এদিকে তার ব্যবসার কাজে সহযোগিতার জন্য নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

ইন্টাভিউতে সূর্য নামের একজন তরুণ আসেন। তার বায়োডাটা দেখে চমকে ওঠেন পারভেজ আহমেদ। কিন্তু কেন? এমনই এক গল্পে নাটকটি এগিয়ে যায় বলে জানান নির্মাতা।

পরিচালক চয়নিকা চৌধুরী, ‘ভিউয়ের যুগে এখন অনেক প্রযোজক এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহী হয় না। সে ক্ষেত্রে প্রযোজক জামাল হোসেন ভাই আমাকে এ কাজটি করার জন্য সহযোগীতা করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞ। এ নাটকটির গল্প দর্শকের চোখ ভেজাবে বলতে পারি। যারা সুন্দর গল্পের নাটক দেখতে পছন্দ করেন তাদের নাটকটি ভালো লাগবে।’

প্রযোজক জামাল হোসেন বলেন, ‘অনেকদিন ধরে আফজাল ভাই ও সাদিয়া ইসলাম মৌকে নিয়ে একটা নাটক করার স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এল চয়নিকা চৌধুরী। আমি সব সময় ভিউয়ের চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দিই। এ নাটকেও দর্শক সুন্দর একটি গল্প দেখতে পাবে ।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ