{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাকিব-অপুর ভিডিও ভাইরাল, বুবলী বললেন- ‌‘হিংসা ছড়াবেন না’

   ১০ জুন ২০২৫, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

শাকিব খানকে কেন্দ্র করে ফের অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল লড়াই জমে উঠেছে বলা যায়। কদিন আগে শুরু হওয়া এ লড়াইয়ের নতুন কিস্তি যেন প্রকাশিত হলো।

যখন এ দেশের সিনেমা-ভক্তরা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন শাকিবকে দেখা গেল ব্যস্ত সময় পার করছেন পরিবারের সঙ্গে। শাকিব খান সিনেমা মুক্তির সময় কখনোই প্রেক্ষাগৃহে যান না, যদিও না কোনো প্রিমিয়ার শো থাকে।

তবে শাকিব খান ছাড়া তাণ্ডবের অন্যান্য শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে, তখন শাকিব সেখানে অনুপস্থিত। এই সময়টা শাকিব খান নিজের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে পার করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাকিব খান মুখে মাস্ক পরে ছেলেকে সাথে করে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন, সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস।

ভিডিওটি সম্পর্কে বিষদে জানা যায়, শাকিব খান ও  তার সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন। পেছনে ওঠেন অপু বিশ্বাস। জয়ের হাতে ছিল একটি ব্যাগ।

ভক্তরা ভিডিও করতে শুরু করলে অপু বিশ্বাস ঘুরে হাসেন, তবু শাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন। তারা ছেলের জন্য কেনাকাটা করতে এসেছিলেন। নতুন এই ভাইরাল ভিডিও নতুন করে গুঞ্জন উস্কে দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন তবে কি এই দুজন ফের এক হচ্ছেন? তবে সেই গুঞ্জনের মুখে লাগাম টেনে দিলেন বুবলী। তিনি কার্যত বলে দিলেন ওই ছড়িয়ে পড়া ভিডিও অপু বিশ্বাসের।

আর শাকিব আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাসের সঙ্গেই সময় পার করেছেন এমনটা নয়, শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গেও ঈদের সময় পার করেছেন।

এ বিষয়ে বুবলী মঙ্গলবার (১০ জুন) বিকেলে শাকিব খানের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচণায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।’

বুবলী আরো বলেন, ‘সব মা-বাবার মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তান কে ভালো রাখতে চাই। কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে , তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন, প্লিজ। (কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদ ও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিনগুলোর মতোই।)

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপের গান ফাঁস, শাকিরার টিজার ভাইরাল
ফুটবল বিশ্বকাপের গান ফাঁস, শাকিরার টিজার ভাইরাল
দুবাইয়ের মঞ্চে একসঙ্গে জায়েদ খান ও নুসরাত ফারিয়া
দুবাইয়ের মঞ্চে একসঙ্গে জায়েদ খান ও নুসরাত ফারিয়া
আরিফিন শুভকে নিয়ে তিশার আবেগঘন প্রশংসা
আরিফিন শুভকে নিয়ে তিশার আবেগঘন প্রশংসা