• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন

আমরাই এখন দেশের বড় মাফিয়া: এনসিপি নেতা

   ৯ জুন ২০২৫, ০৯:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক বলেছেন, শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই।

সোমবার (৯ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুবাইরুল আলম মানিক বলেন, দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে উঠার স্বপ্ন দেখছেন, তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তবে আমরা আবু সাঈদ মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আনোয়ারা-কর্ণফুলী থেকে অংশ নেওয়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দেওয়া হয়।

জুবাইরুল আলম মানিক তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান