• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শিগগিরই দেশে ফিরছেন না মৌসুমী


প্রকাশ:  ৩ নভেম্বর ২০২৪, ০৯:২৪ এ.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ভিওডিবাংলা ডেস্ক

দীর্ঘদিন আমেরিকায় বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। ঘনিষ্ঠ সূত্রের তথ্যমতে, স্থায়ী আবাসন গড়ার লক্ষেই দেশটিতে অবস্থান করছেন তিনি। 

গিয়েছেন গত বছরের অক্টোবরে। আবেদন করেছেন গ্রিনকার্ডের জন্য। এখনো সেটা পাননি বলেই দেশে আসতে পারছেন না। মার্কিন সাম্রাজ্যে গত বছর জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী। 

দেখতে দেখতে বছর ঘুরে আবারও এলো সেই বিশেষ দিন। আজ তার জন্মদিন। স্বভাবত, এবারও কাটাচ্ছেন আমেরিকায়। দিনটি উপলক্ষ্যে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন মৌসুমী। 

তিনি বলেন,‘ জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, তাকেই সময় দেব। যদি সময় সুযোগ হয় হয়তো আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব। বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। তবে মিস করব সানী (স্বামী অভিনেতা ওমর সানী) আর ফারদিনকে (ছেলে)। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠত। 

ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।’ 

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী