• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

‘তাণ্ডব’ সিনেমা দেখতে এসে আসল ‘তাণ্ডব’ দেখলেন দর্শক

   ৮ জুন ২০২৫, ০২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রেক্ষাগৃহের ভেতর চলছে শাকিবের ‘তাণ্ডব’। আর হলের বাইরে চলছে শাকিবিয়ানদের তাণ্ডব। শনিবার (৭ জুন) ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব-সাবিলা জুটির সিনেমা। সিনেমাকে ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে কিন্তু বিপত্তি ঘটিয়েছে উৎসুক জনতা। 

দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চলাকালীন সিনেমাহলে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোডে অবস্থিত ছায়াবাণী সিনেমা হলে ব্যাপক ভাংচুর চালিয়েছে ক্ষুদ্ধ দর্শকরা। 

জানা গেছে, গতকাল শাকিবের ‘তাণ্ডব’ ছবি দেখতে সকাল থেকেই দর্শকদের উপচে ভিড়। আসন সংখ্যার তুলনায় দর্শক বেশি হওয়ায় ‘শো’ চালাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার ‘শো’ এর শেষ সময়ে কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হলে, দর্শকরা উত্তেজিত হয়ে হলের ভেতরে ও বাইরে ভাংচুর করে। 

ভাংচুরের ঘটনায় বেশ কয়েকটি আসন, চেয়ার, পোস্টার, টিকিট কাউন্টারের দরজা জানালা ভাঙা হয়। ফলে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শো বন্ধ রাখা হয়। 

ছায়াবাণী হলের ক্যাশিয়ার আল-আমীন শেখ গণমাধ্যমে জানিয়েছেন হলের দর্শকরা চেয়ার, ক্যাশ কাউন্টার ভাঙচুর করে টাকাও লুট করেছে। আল-আমীনের কথায়, ‘সমস্যা বলে কয়ে আসে না। কিন্তু দর্শকরা এমন করবে তা আমাদের কল্পনারও বাইরে। সমস্যা হওয়ার কিছুক্ষণের মধ্যে সমাধানও হয়েছে। কিন্তু দু-তলা থেকে দর্শকরা যেমনে একের পর এক আসন নিচে ছুড়ে মারছে এতে দুর্ঘটনাও ঘটতে পারত। তারা চেয়ার, ক্যাশ কাউন্টার ভাংচুর করে টাকাও লুট করেছে। এমন হলে হল চালানো যাবে না।’ 

ময়মনসিংহ মহানগরীর তিন নম্বর পুলিশ ফাঁড়ির এএসআই মো. রাসেল গণমাধ্যমকে বলেন, ‘ভাংচুরের খবর পেয়ে দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অতিরিক্ত আবেগের কারণে এমন হয়েছে। কোনো কিছুর সমস্যা হতেই পারে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না।’ 

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
সংগীতশিল্পী মনির খান ও তার মা মনোয়ারা খাতুন। সংগৃহীত ছবি
আইসিইউতে মনির খানের মা
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১