• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

ডলারের দামের আঁচ দা, বঁটির বাজারে

   ৫ জুন ২০২৫, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারের দা, বঁটি ও ছুরির দোকান থেকে গত মঙ্গলবার বড় আকারের একটি চাকু কেনেন আবদুল মজিদ নামের এক ব্যক্তি। জানতে চাইলে তিনি বললেন, চাকুটি বিক্রেতা ৯০০ টাকা নিয়েছে। বছর দুয়েক আগে তিনি একই আকারের একটি চাকু কিনেছিলেন ৭০০ টাকায়।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দা, বঁটি, চাপাতি ও ছুরির বিক্রি বেড়েছে। বিক্রেতারা বলছেন, বেচাকেনা মোটামুটি ভালো। তবে দাম বেশি। লোহার দাম বেড়ে যাওয়ায় তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে।

লোহার মূল্যবৃদ্ধির কারণ ডলারের দাম বেড়ে যাওয়া। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শুরুতে যে ডলার ৮৬ টাকা ছিল, এখন তা ১২৩ টাকা। ডলারের দাম বেড়ে যাওয়ায় পুরোনো জাহাজ আমদানিতে খরচ বেশি পড়ছে। অন্যদিকে চীনে তৈরি ছুরি ও চাপাতি আমদানিতে সরাসরি বাড়তি ব্যয় হয় ডলারের দামের কারণে।

দেশে লোহার বড় একটি উৎস পুরোনো জাহাজ। চট্টগ্রামে এসব জাহাজ ভাঙা হয়। পরে তা গলিয়ে বিভিন্ন কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। পুরোনো লোহার বাজারে কেজিপ্রতি দর এখন ১০০ থেকে ১১০ টাকা। বিক্রেতারা জানিয়েছেন, পাকা লোহার কেজি এখন ১৫০ টাকার আশপাশে। পাকা লোহা মূলত স্প্রিং গলিয়ে তৈরি করা হয়।

পুরোনো লোহার দর আগে কত ছিল, তার আনুষ্ঠানিক কোনো হিসাব নেই। তবে রডের দামের হিসাব পাওয়া যায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কাছ থেকে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশে এখন ৬০ গ্রেডের রডের টনপ্রতি দর ৮৭ থেকে ৯০ হাজার টাকা। ২০২১ সালে যা ছিল ৬৫ থেকে ৭০ হাজার টাকা। ২০২৪ সালে রডের টনপ্রতি দর ১ লাখ টাকার কাছাকাছি উঠেছিল।

লোহার উৎস যা-ই হোক, এর একটি নির্দেশক মূল্য আছে। রডের দামের সঙ্গে তা ওঠানামা করে।

দোকানিরা জানান, তিন বছর আগেও বড় আকারের একটি বঁটি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করা যেত। এখন এখন সেটা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। ভারী একটি চাপাতি কিনতে এখন এক হাজার মতো লাগে। অবশ্য দাম নির্ভর করে পণ্যের ওজন ও গুণগত মানের ওপর।

কারওয়ান বাজারে ২৮ বছর ধরে দা, বঁটি, ছুরি তৈরি ও বিক্রির ব্যবসা করেন মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, লোহার দাম বেড়েছে। কেনা দাম বেশি হলে তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হয়। তবে ক্রেতারা দামাদামি করেই কিনছেন।

বিক্রেতাদের দাবি, শুধু কাঁচামালের দাম নয়, তাঁদের জীবনযাত্রার খরচও বেড়েছে। এ কারণে একই পণ্যে আগের চেয়ে বেশি লাভে বিক্রি করতে হচ্ছে।

রাজধানীর শেওড়াপাড়ায় দা, বঁটি ও ছুরি বিক্রি করেন এক বিক্রেতা, যিনি নাম বলতে চাননি। তিনি বলেন, আগে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা লাভ করতে পারলে চলে যেত। এখন ৭০০ থেকে ৮০০ টাকা না হলে হয় না। বিক্রি তো বাড়েনি। বরং দোকান এখন বেশি। এ কারণে সমপরিমাণ পণ্য থেকে তাঁকে বেশি লাভ করতে হচ্ছে।

কিছু ছুরি, চাপাতি, কুড়াল ইত্যাদি সরাসরি বিদেশ থেকে আমদানি হয়। কারওয়ান বাজারের আকমল হোসেন নামের এক বিক্রেতা বলেন, তাঁরা কিছু চাইনিজ কুড়াল বিক্রি করেন। এসব কুড়াল ৩ বছর আগে ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করা যেত। এখন সেটা ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী