• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ঈদে প্রেক্ষগৃহ মাতাবে ছয় সিনেমা

   ৫ জুন ২০২৫, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

ঈদ মানেই সিনেমাপ্রেমীর জন্য এক উৎসব। সারাবছর দর্শকশূন্য প্রেক্ষাগৃহগুলো ঈদ এলে যেন প্রাণ ফিরে পায়। নতুন সিনেমার অভাবে যখন প্রেক্ষাগৃহের সংখ্যা কমতে কমতে এসে ঠেকেছে ষাটের ঘরে, তখনও একমাত্র ঈদকে ঘিরেই দেখা যায় আশার আলো।

বছরজুড়ে মৌসুমি নির্মাতারা ঘুমিয়ে থাকলেও ঈদ এলে যেন ঘুম ভেঙে উঠে আসে তাদের স্বপ্নপূরণের তাড়না। এ বছরও কোরবানির ঈদকে সামনে রেখে ঘোষণা এসেছিল ১২টি সিনেমার মুক্তির। বাস্তবতার কশাঘাতে– প্রেক্ষাগৃহ সংকট, বুকিং এজেন্টদের অনীহা, আর্থিক অনিশ্চয়তা– পিছু হটেছেন অনেকে।

ফলে ঈদে মুক্তি প্রতীক্ষিত তালিকায় শেষ পর্যন্ত টিকে আছে মাত্র ছয়টি সিনেমা। এগুলো হলো– ‘তাণ্ডব’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার: কর্মফল’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’। তালিকা থেকে বাদ পড়েছে ‘নাদান’ ও ‘শিরোনাম’– যেগুলোর নির্মাতারা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, এবার ঈদে তারা আসছেন না। অন্যদিকে, ‘পিনিক’, ‘সর্দারবাড়ির খেলা’ ‘আলী’ ও ‘গোয়ার’– এ সিনেমাগুলোর বিষয়ে সংশ্লিষ্টরা নিশ্চুপ।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
সংগীতশিল্পী মনির খান ও তার মা মনোয়ারা খাতুন। সংগৃহীত ছবি
আইসিইউতে মনির খানের মা
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১