• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পাবনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

   ২ জুন ২০২৫, ০৯:১৫ পি.এম.
অভিযুক্ত ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পলাশ হোসেনকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম।

এ ব্যাপারে সোমবার (০২ জুন ) সাংবাদিক পলাশ হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৬১।

জিডি সূত্রে জানা যায়, রোববার দৈনিক ভোরের কাগজ অনলাইনে  ‌‘দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে, ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন বিকেলে জহুরুল ইসলাম তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে সাংবাদিক পলাশকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন।

এ ঘটনায় তিনি পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে অবগত করে সোমবার জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি জিডি করেন।

সাংবাদিক পলাশ হোসেন জানান, দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর মুঠোফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম। 

তিনি আরো জানান, হুমকির প্রমাণ হিসেবে তার কাছে একাধিক ডকুমেন্ট রয়েছে। তিনি জীবনের নিরাপত্তার জন্য পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, পলাশ হোসেন একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪