• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

ইবি আইইউসানসের নেতৃত্বে শামীম, আরিফ

   ২৯ মে ২০২৫, ০৮:২৪ পি.এম.

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এনএস (আইইউসানস) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এস এম শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরিফ বিল্লাহ মনোনীত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ মে) সংগঠনটির উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. একেএম শামসুল হক সিদ্দিকী আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়েছে। 

আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তানজিল মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।

সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ বলেন, আইইউসানস ইবির একটি অন্যতম সহযোগিতামূলক ছাত্র সংগঠন।  আমাকে নতুন এই দায়িত্ব প্রদান করায় এর সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আমি শিক্ষার্থীদের কল্যাণে ও সংগঠনকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই

নব মনোনীত সভাপতি এস এম শামীম বলেন, আমি সংগঠনের সকালের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের স্বার্থ ও কল্যাণে কাজ করা। আমি বিশ্বাস করি সকলে মিলে আমরা এ সংগঠনকে একটি উদাহরণমূলক ছাত্র সংগঠনে পরিণত করতে পারবো।


ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম /এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের বিচারের দাবিতে জকসুর মানববন্ধন
‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের বিচারের দাবিতে জকসুর মানববন্ধন
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন