{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইইউবি শাখা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ০৩:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) শাখা ছাত্রদলের ৩০ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিব ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত কমিটিতে মশিউর রহমান রাঙ্গাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অনুমোদনের পর প্রতিক্রিয়ায় মশিউর রহমান রাঙ্গা বলেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি একটি ঐক্যবদ্ধ, শিক্ষার্থীবান্ধব ও ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।

এ দায়িত্ব দেওয়ায় তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিব ইসলাম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ আহ্বায়ক কমিটির নেতৃত্বে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ