• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ

শুটিংয়ে হাতির আক্রমণ বিষয়ে প্রতিবাদ করলেন জয়া

   ২৯ মে ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সিনেমার শুটিং করছেন শবনম বুবলী ও সজল। গভীর অরণ্যে দৃশ্যধারণের সময় বন্য হাতির আক্রমণ হয়েছে। 

বুধবার (২৮ মে) সকালে একদল হাতির আক্রমণে শুটিং সেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। হাতির আক্রমণের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে গিয়ে ছবির কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী আহত হন। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে শুটিংয়ের অনুমতির নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেত্রী জয়া আহসান।

জয়া লিখেছেন, ‘গারো পাহাড়ে নতুন সিনেমার শুটিং, বিঘ্ন ঘটাচ্ছে বন্য হাতির দল’ শিরোনামের একটি নিউজ কার্ডের শেয়ার দিয়ে জয়া তাঁর ফেসবুকে লিখেছেন, ‘এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়?’ প্রশ্ন রেখে জয়া আরও লিখেছেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা, এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেনসিটিভ জায়গায়?’

জয়ার পোস্টের মন্তব্যের ঘরেও নেটিজেনরা বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বিঘ্ন ঘটাচ্ছে শুটিং টিম, অথচ দোষ এখন হাতির! বাহ কী চমৎকার!’ আরেকজন লিখেছেন, ‘ওদের বনে গিয়ে শুটিং করবেন, ওদের বাসস্থানে নিজের মতো করে যা খুশি করবেন, ওরা বিঘ্ন ঘটাবে না?’

সজল ও বুবলী যে ছবিটির শুটিং করছেন, সেটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’।

নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে ২১ মে থেকে চলছে নতুন এই ছবির শুটিং। এটি সজল ও বুবলী অভিনীত প্রথম কোনো চলচ্চিত্র হতে যাচ্ছে। এই ছবিতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন ছবিতে প্রিয়াঙ্কা-জোলি জুটি
নতুন ছবিতে প্রিয়াঙ্কা-জোলি জুটি
আবার মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
ব্যাচেলর পয়েন্ট আবার মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন
জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন