• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

ব্র্যাক ব্যাংকের এমডির পদত্যাগ

   ২৮ মে ২০২৫, ০৯:৪২ পি.এম.

নিজস্ব প্রতিবেদকঃ 

ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন পদত্যাগ করেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং তা বাংলাদেশ ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন তিনি।

সেলিম আর. এফ. হোসেন বলেন, আমি বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছি, বোর্ডও এটা গ্রহণ করেছে। এখন তারা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। আশা করছি বাংলাদেশ ব্যাংকও এটা গ্রহণ করবে। তিনি বলেন, এখানে কোনো চাপ নেই বা অভ্যন্তরীণ কোনো সমস্যা নাই। আমার ব্যক্তিগত কারণে আমি নিজেই পদত্যাগ করেছি, এখানে অন্য কোনো চাপ নেই।

পদত্যাগ নিয়ে ব্যাংকটির কর্মীদের উদ্দেশে চিঠি দিয়ে তিনি জানান, প্রিয় সহকর্মীরা, সব ভালো জিনিসেরই শেষ আছে, আর সেই ধারাবাহিকতায় ব্র্যাক ব্যাংকে আমার সময়েরও শেষ হতে চলেছে। আমি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। কিছু আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া এখনো বাকি রয়েছে, তবে আশা করি সেগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না। আজই সম্ভবত আমার ব্র্যাক ব্যাংকে শেষ কর্মদিবস। গত প্রায় দশ বছর ধরে আপনাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য একটি বড় সম্মানের বিষয় ছিল। আমরা একসঙ্গে একটি অসাধারণ প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যা দেশের ব্যাংকিং খাতে এক অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ব্র্যাক ব্যাংক ভবিষ্যতেও উন্নতি অব্যাহত রাখবে এবং দেশের অর্থনীতি ও সমাজে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত ও পেশাগত জীবনে আগামী দিনে আরও সাফল্য ও অগ্রগতি কামনা করছি। আপনাদের এবং আপনাদের পরিবারের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। অনুগ্রহ করে আমাকে ও আমার পরিবারকে আপনাদের প্রার্থনায় রাখবেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সেলিম আর এফ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সেলিম আর এফ হোসেন ২০১৫ সালে ব্র্যাক ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেন এবং প্রায় এক দশক ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মাসেই খেলাপি ঋণে ভয়াবহ উল্লম্ফন
তিন মাসেই খেলাপি ঋণে ভয়াবহ উল্লম্ফন
মার্কেন্টাইল ব্যাংকের ২৭ বছর পূর্তি উদযাপন, গ্রাহকবান্ধব সেবার অঙ্গীকার
মার্কেন্টাইল ব্যাংকের ২৭ বছর পূর্তি উদযাপন, গ্রাহকবান্ধব সেবার অঙ্গীকার
সব ঠিক হয়ে যাবে: ভারপ্রাপ্ত এমডি
ইসলামী ব্যাংক সব ঠিক হয়ে যাবে: ভারপ্রাপ্ত এমডি