• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৭:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর মিরপুর কলেজের একটি দেয়াল ধসে দু’জন নিহত হয়েছে। ১ জনের নাম নাসিমা। অপরজন অজ্ঞাত। এ ঘটনায় আরও ৮ জন মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের সড়কটি মিরপুরের লাভ রোড হিসেবে পরিচিত।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, দুপুর ১টা ২৬ মিনিটের দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধসে পড়লে ৮ জন আহত হয়। এ ঘটনায় আহত হয়ে নাসিমা নামে একজন নারীর মৃত্যু হয়েছে।

ওসি বলেন, সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। তখন অনেক মানুষ পণ্য সংগ্রহের পেছনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে।

ঘটনার বর্ণনায় দিয়ে ওসি হাফিজুর বলেন, একটা বিকট শব্দ হয়। পাশেই আমাদের একটি মোবাইল (টহল) টিম ছিল। পরে আমরা গেলাম। সবাই মিলে ইটের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধার করার চেষ্টা করি। আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগম নামের ওই নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। ওসি বলেন, ওই দেওয়ালটা অনেক পুরনো। এটার উচ্চতাও অনেক বেশি, ১০ থেকে ১২ ফিট হবে।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার