• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত

   ২৮ মে ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারী-কর্মকর্তাদের আন্দোলনে একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয়েছে সচিবালয়ে। চার দিনের জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলেই এ সংকট নিরসনে একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

বুধবার সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এদিন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এ বিষয়ে গঠিত সাতজন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। 

ভূমি সচিব জানান, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান এ এস এম সালেহ আহমেদ। তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কিনা, তা আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

এ ব্যাপারে ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশ বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনে গত চার দিন ধরে এক রকম অচল হয়ে পড়ে সচিবালয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী