• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০২:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন এ কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি পদে ডা. নূরউদ্দীন আহমদ, সহসভাপতি পদে ডা. লুৎফুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা এবং সচিব পদে ডা. ইমতিয়াজ ফারুক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য (১) হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. কাজী দীন মোহাম্মদ।

বিসিপিএসের নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য (২) পদের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী এই পদটিতে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সিইজিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পানিসম্পদমন্ত্রী
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সিইজিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পানিসম্পদমন্ত্রী
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য