• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৪:০২ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।

কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ১৭ জুন সকালে ঢাকা থেকে বিমানে সিলেট যাবেন। সেখান থেকে সড়ক পথে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে যোগদান করার জন্য জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী